BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

রাজশাহী জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় জেলা পরিষদের নিজ সভাকক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)। সভার শুরুতে কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভা সঞ্চালনা করেন নির্বাহী কর্মকর্তা মো. কাওছার হাবীব।

মাসিক সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও দৃঢ়ীকরণ, ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপি ও রাজস্ব বরাদ্দে গৃহীত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, জেলা পরিষদের উদ্যোগে ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে জেলার দুস্থ ও নিম্নআয়ের মানুষের জন্য ঈদ সামগ্রী ক্রয়ের সম্ভাব্য ব্যয় অনুমোদন, ২০২৫-২০২৬ অর্থবছরে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান এবং জেলা পরিষদের মালিকানাধীন পুকুর ইজারা সংক্রান্ত দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ অনুমোদনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, উপ-পরিচালক, স্থানীয় সরকার জাকিউল ইসলাম; পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন; বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার; তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান; দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা; মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার; গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাদাত রত্ন; চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাতুল করিম; বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব ইসরাল; জেলা শিক্ষা অফিসার জায়দুর রহমান এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) মো. আব্দুল হাই সরকার।

এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আল আমীন মল্লিক, উপ-সহকারী প্রকৌশলী এ. কে. এম. আনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আলেফ আলী, প্রধান সহকারী এস. এম. আল মতিনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ দপ্তর, রাজশাহী জেলা পরিষদ, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডে-কেয়ার সেন্টারে ‘অন্যরকম’ সময় কাটালেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত