BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী চেম্বার নির্বাচনে হাসেন আলী প্যানেলের পক্ষে ব্যাপক প্রচারণা

রাজশাহী চেম্বার নির্বাচনে হাসেন আলী প্যানেলের পক্ষে ব্যাপক প্রচারণা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে হাসেন আলী প্যানেল (খ)-এর পক্ষে দিনব্যাপী প্রচারণা চালানো হয়েছে। এ প্রচারণায় অংশ নেন রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম (মিলু)।

সোমবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ প্রচারণা কার্যক্রমে প্রথমে কেশরহাট এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয়। পরে দুপুর ২টায় মুন্ডুমালা, বিকাল ৪টায় তানোর এবং সন্ধ্যা ৭টায় মোহনপুর উপজেলায় গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রচারণা চালান নেতাকর্মীরা।

প্রচারণায় অংশ নিয়ে রবিউল আলম (মিলু) ব্যবসায়ীদের কাছে হাসেন আলী প্যানেলের প্রার্থী হারুর পক্ষে ভোট চান। এ সময় তিনি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং চেম্বারের কার্যক্রমকে গতিশীল করার আশ্বাস দেন।

প্রার্থী হারুও ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন এবং উন্নয়নমুখী কার্যক্রম বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে হাসেন আলী প্যানেল বিজয়ী হয়ে চেম্বারের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে হরমুজ প্রণালি পার হওয়া সহজ হবে না : ইরান পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য এই দীপিকা আর সেই দীপিকা নেই