BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী গাংগপাড়া খাল পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্বোধন করলেন ভৃমিমন্ত্রী

রাজশাহী গাংগপাড়া খাল পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্বোধন করলেন ভৃমিমন্ত্রী

প্রেস বিজ্ঞপ্তি: আজ শনিবার (১৪ মার্চ) সকাল দশটায় রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন ভৃমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় ভৃমিমন্ত্রী বলেন, ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ থেকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ মার্চ থেকে দেশজুড়ে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

সে অনুযায়ী সারাদেশে আজ থেকে প্রত্যেক শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতার এ অভিযান শুরু হয়েছে। আর তারই ধারাবাহিকতায়, রাজশাহীর অনেক প্রাচীন বারনই নদীর খাল পরিষ্কারের মাধ্যমে রাজশাহী তথা বাংলাদেশের মানুষকে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ থেকে রক্ষার জন্য আজকে এই কর্মসূচির উদ্বোধন করা হলো।

মিজানুর রহমান মিনু বলেন, আমাদের নেতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মধ্য দিয়ে বাংলাদেশের মৎস্য চাষ, কৃষি জমিতে সেচ সুবিধা এবং প্রাকৃতিক বৈচিত্র্য ফিরিয়ে আনার জন্য যে কর্মসূচি পালন করেছিলেন আমরা সেটাও পালন করছি।

বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এলাকাবাসী, সুধীজন এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, পিআইডি, রাজশাহী। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ