BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রোজাদার বন্দিদের জন্য বিশেষ ব্যবস্থা

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রোজাদার বন্দিদের জন্য বিশেষ ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রোজা রাখছেন এমন বন্দিদের জন্য বিশেষ খাবার ও সেবার ব্যবস্থা নিয়েছেন কারা কর্তৃপক্ষ। ইফতার ও সেহরিতে নির্ধারিত মেনু অনুযায়ী খাবার সরবরাহ এবং সময়মতো পরিবেশনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, রোজাদার বন্দিদের ইফতারে ডিম, ছোলা, মুড়ি, পেঁয়াজু, খেজুর, জিলাপি, কলা ও শরবত (জুস/পানীয়) দেওয়া হবে। পাশাপাশি সেহরিতে গরম রান্না করা খাবার সরবরাহেরও ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ ইফতারের পাশাপাশি সেহরির খাবার নিশ্চিত করা হয়েছে।

এছাড়া যারা রোজা রাখছেন না, তাদের জন্য প্রতিদিন তিনবেলা নিয়মিত খাবার সরবরাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান বলেন, কারাগারে কোনো অবস্থাতেই বাসি খাবার সংরক্ষণ বা পরিবেশন করা হবে না। যেসব বন্দি রোজা রাখার ইচ্ছা প্রকাশ করেছেন, তাদের সময় মতো ইফতার ও সেহরি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা হবে।

কারা প্রশাসন জানিয়েছে, এ ব্যবস্থা শুধু রাজশাহী কেন্দ্রীয় কারাগারেই নয়, দেশের সব কারাগারের জন্য প্রযোজ্য। রমজান মাসে বন্দিদের ধর্মীয় অনুশীলন নির্বিঘœ রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জামালপুরে স্বামীকে গাছে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের মৃত্যুদণ্ড রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ সভা অনুষ্ঠিত আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার : প্রধানমন্ত্রী এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নববধূকে জিম্মির অভিযোগ: চাঁদার দাবিতে ছাত্রদল নেতাকে শোকজ উপ-পরিচালককে বদলির আদেশ realme Sets New Benchmark in After-Sales Service with Exclusive ‘1 Hour Service’ Initiative in Bangladesh কাজ না করেই বিল তোলার চেষ্টা চেয়ারম্যানের