BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী কলেজে আগামীকাল শুরু হচ্ছে ৫ দিনব্যাপী বইমেলা

রাজশাহী কলেজে আগামীকাল শুরু হচ্ছে ৫ দিনব্যাপী বইমেলা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজে আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী বইমেলা, যা ঘিরে ইতোমধ্যে শিক্ষার্থী ও বইপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আলাদা উচ্ছ্বাস।

সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থা ও রাজশাহী কলেজের যৌথ উদ্যোগে কলেজ গ্রন্থাগারের সামনে বসছে এই বইমেলা।

চলবে আগামী ১৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় অংশ নেবে বিভিন্ন প্রকাশনী প্রতিষ্ঠান।

পাশাপাশি যুক্ত থাকছে স্থানীয় লাইব্রেরি, সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। বইমেলাকে ঘিরে আয়োজন করা হয়েছে মুক্তিযুদ্ধের গল্পপাঠ, সাহিত্য আড্ডা, তোরণোদয়ের গল্প, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যা পুরো পরিবেশকে করে তুলবে প্রাণবন্ত।

বইমেলার অনুভূতি নিয়ে মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিজভী আহমেদ রোমান বলেন, নিজ কলেজে বইমেলা হওয়া সত্যিই অন্যরকম এক অনুভূতি। বইমেলা মানেই শুধু বই নয়, নতুন চিন্তা, নতুন অনুভব। আমরা এমন আয়োজনের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করি।

আয়োজক কমিটির আহ্বায়ক শাইখ তাসনীম জামাল বলেন, আমরা চাই এই মেলাটি হোক কবি-সাহিত্যিক ও পাঠকদের একটি মিলনমেলা।

এবারের মেলায় ২৬টি স্টলে বিভিন্ন ধরনের বই থাকবে। সাহিত্য, কাব্য থেকে শুরু করে শিশুদের জন্য আলাদা স্টলও রাখা হয়েছে। পাশাপাশি থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গান ও সাংস্কৃতিক আয়োজন।

তিনি আরও বলেন, রাজশাহীর পাঠকদের চাহিদা ও ভালোবাসা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এই বইমেলা জ্ঞানপিপাসুদের আরও বইমুখী করবে এবং আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ফারজানা ইসলাম, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার