BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীর সীমান্তে অস্ত্রের চালান জব্দ: বিদেশি পিস্তল ও গুলিসহ মোটরসাইকেল উদ্ধার

রাজশাহীর সীমান্তে অস্ত্রের চালান জব্দ: বিদেশি পিস্তল ও গুলিসহ মোটরসাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্রের একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার সীমান্তবর্তী রাওথা বিওপি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অস্ত্রগুলো প্রতিবেশী দেশ ভারত থেকে পাচার করে বাংলাদেশে আনা হচ্ছিল।

বিজিবি রাজশাহী ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র পাচারকারী ব্যক্তি একটি মোটরসাইকেলসহ অস্ত্রগুলো ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত মোটরসাইকেল তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারেন নদীপথ ব্যবহার করে একটি অস্ত্রের চালান সীমান্ত অতিক্রম করতে পারে। এ তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন বিওপির সদস্যরা সমন্বিতভাবে অ্যাম্বুশ করে অবস্থান নেন। দীর্ঘ সময় অপেক্ষার পর ভোরের দিকে বাঘা থানাধীন রাওথা–পিরোজপুর এলাকায় একটি মোটরসাইকেলে সন্দেহভাজন একজনকে চলাচল করতে দেখা যায়। তাকে থামানোর চেষ্টা করা হলে তিনি পালিয়ে যান।

লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী ১ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ১০টি বেইজ ক্যাম্প, ২৮টি প্লাটুন মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কে-৯ ইউনিটের সদস্য, পদ্মা নদীতে সাতটি স্পিডবোট ও একটি ফার্স্ট পেট্রোল ক্রাফট মোতায়ন করা হয়েছে।

এছাড়া সীমান্তের ১৬টি বিওপির প্রতিটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভসহ প্রায় ৭০০ জন বিজিবি সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই : প্রধানমন্ত্রী পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক ও সাধারণ জনগণের কল্যাণে ব্যয় করা হবে : প্রধানমন্ত্রী সৌদিতে বসবাসরত যোগ্য রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ