BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীর সমাবেশে তারেক রহমানের আগমন ঘিরে বৃহত্তর প্রচার মিছিল অনুষ্ঠিত

রাজশাহীর সমাবেশে তারেক রহমানের আগমন ঘিরে বৃহত্তর প্রচার মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বৃহস্পতিবারের সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যোগদান করবেন। এই কার্যক্রমকে ঘিরে বুধবার বিকাল ৫টায় রাজশাহী মহানগরীতে বৃহত্তর প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটিতে প্রায় ৩০হাজার নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই মিছিলের নেতৃত্ব দেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মো. মিজানুর রহমান মিনু। মিছিলটি বিকাল ৫টায় বাটার মোড় থেকে শুরু হয়ে মহানগরীর সাহেববাজার ও মনিচত্ত¡র হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলুপট্টি মোড়ে এসে শেষ হয়।

মিছিল শেষে বাটার মোড়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথির বক্তৃতায় মো. মিজানুর রহমান মিনু বলেন, আগামী ২৯ জানুয়ারীর সমাবেশে দেশব্যাপী গণআন্দোলনের নতুন দিক নির্ধারণ করবে এবং জনআকাক্সক্ষার প্রতিফলন ঘটাবে। চেয়ারম্যান তারেক রহমানের আগমন রাজশাহীসহ সারাদেশে গণপ্রতিবাদের গতিকে আরও শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, মাননীয় নেতা’র বক্তব্য দেশবাসীর কাছে পৌঁছে দেশের অবস্থা ও গণআন্দোলনের অগ্রযাত্রা তুলে ধরা হবে। রাজশাহীর মানুষ ঐক্যবদ্ধভাবে আগামী সমাবেশে অংশগ্রহণ করবে এবং জনতার শক্তিকে প্রমাণ করবে।

এসব আয়োজনের মাধ্যমে জেলা শহরে নির্বাচনী প্রচারণায় একটি নতুন গতি সৃষ্টি হয়েছে, যা ২৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য সমাবেশে বড় ধরনের উপস্থিতি নিশ্চিত করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ, সিনিয়র সভাপতি নজরুল হুদা, সহ সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন, জয়নাল আবেদিন শিবলী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল আলম মিলুসহ নগরীর ৩০টি ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার