BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, ঘটনার পর দুই ট্রাকে আগুন

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, ঘটনার পর দুই ট্রাকে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় দ্রুতগতিতে প্রতিযোগিতা করতে থাকা দুটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা দুটি ট্রাকে আগুন ধরিয়ে দেন এবং হাইওয়ে পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালান। ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রায় দুই ঘণ্টার জন্যে যান চলাচল বন্ধ যায়।

মঙ্গলবার (৫ মে) উপজেলার বিড়ালদহ মাজারের সামনে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন, আক্কাস আলী (৫৫)। তার বাড়ি চারঘাট উপজেলার থানাপাড়া এলাকায়। তার বিড়ালদহ বাজারে টেইলার্সের দোকান আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে প্রতিযোগিতা করতে থাকা দুটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আক্কাস আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাক দুটিতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পবা হাইওয়ে থানা পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছলে সেটিতেও ভাঙচুর চালানো হয়।

ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয়দের রোষানলে পড়েন সাংবাদিকরা। এ সময় সাংবাদিকরা মোহাম্মদ আলী ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তার মোবাইল ফোনসহ আরও কয়েকটি মোবাইল ভাঙচুর করে উত্তেজিত জনতা।

পবা হাইওয়ে থানার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বিটিসি নিউজকে বলেন, ‘সকালে জানার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এ সময় আমাদের হাওয়ে থানার গাড়ি ভাঙচুর করে স্থানীয় জনতা।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার