BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীর পদ্মার চরে কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর পদ্মার চরে কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মার নদীর চর এলাকায় প্রায় এক কোটি টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (২৩ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটে মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মাসুদ পারভেজ বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতার ব্যক্তির নাম, মো. সিয়াম (১৯)। তিনি গোদাগাড়ীর মাদারপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় অপরাধ দমন এবং মাদক নির্মূলে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি দল মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১ কেজি হেরোইন, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে সংঘবদ্ধ একটি মাদক চক্র দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ হেরোইন দেশে পাচার করছে। চক্রটি বিভিন্ন পেশার ছদ্মবেশে অত্যন্ত সুকৌশলে মাদক পরিবহন ও সরবরাহ করে থাকে। গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে র‍্যাব-৫ দীর্ঘদিন ধরে চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ করছিল।

গ্রেফতার সিয়াম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী প্রত্যন্ত চর এলাকা থেকে হেরোইনের চালান সংগ্রহ করে নিজ বাড়িতে মজুদ রাখত এবং দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহ করত। গতকালও সে পদ্মার চর থেকে মাদক সংগ্রহ করে বাড়ির চালের ভেতরে লুকিয়ে রাখে। পরে র‍্যাব সদস্যরা উপস্থিত সাক্ষীদের সামনে পলিথিনে মোড়ানো অবস্থায় হেরোইনটি উদ্ধার করে।

র‍্যাব আরও জানায়, সিয়াম বহুদিন ধরে মাদক চক্রের সঙ্গে জড়িত এবং পূর্বেও তাকে আটক করার চেষ্টা করা হলেও সে বিভিন্ন সময়ে আত্মগোপনে চলে যেত। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

র‍্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মাসুদ পারভেজ বিটিসি নিউজকে জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু