BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীর পদ্মারচরে বিপুল পরিমান ভারতীয় কফ সিরাপ ও নৌকা জব্দ

রাজশাহীর পদ্মারচরে বিপুল পরিমান ভারতীয় কফ সিরাপ ও নৌকা জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পদ্মার চরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় MONOGOLD কফ সিরাপ, BRONCOF-C কাশির সিরাপ ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় দামকুড়া থানাধীন সোনাইকান্দি পদ্মারচর সীমান্ত থেকে এসব ভারতীয় কফ সিরাপ ও নৌকা জব্দ করেন রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ সোনাইকান্দি বিওপির সদস্যরা।

এ সময় বিজিবির টহল দলকে দেখতে পেয়ে চোরাকারবারিরা নৌকা থেকে নদীতে ঝাঁপ দিয়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে থেকে দুইটি প্লাস্টিকের বস্তায় ১৯৩ বোতল নিষিদ্ধ ভারতীয় MONOGOLD কফ সিরাপ এবং ৫ বোতল BRONCOF-C কাশির সিরাপ ও একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত নিষিদ্ধ কফ সিরাপ ও নৌকাটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ছবি তোলার অজুহাতে কোমর স্পর্শের অভিযোগ অভিনেত্রীর ব্যক্তির একক ক্ষমতা নিয়ন্ত্রণে ‘হ্যাঁ’ ভোট দিন : অধ্যাপক আলী রিয়াজ ফের বিয়ে করলেন পর্দার ‘পাখি’ ঢাকার ধামরাইয়ে ‘ধর্ষণের গুজব’ ছড়ানো আলোচিত ছিনতাইকাণ্ডে গ্রেপ্তার-৪ মুন্সীগঞ্জে ডিবি পরিচয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার-৬ আগামী নির্বাচিত সরকারকে ৭ দফা ‘অ্যাজেন্ডা’ দিলেন পরিবেশ উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন, ব্রাজিল প্রেসিডেন্টের অভিযোগ শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত-ইইউ