BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে বিপুল পরিমাণ Dr-X যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে বিপুল পরিমাণ Dr-X যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সাহেবনগর বিওপি’র একটি টহলদল রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে।

বিজিবি জানায়, রবিবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১টায় পদ্মার চরে অভিযান পরিচালনা করে বিজিবি।

গোপন সূত্রে ভারত থেকে নৌকা যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ঢুকছে, এমন তথ্যের ভিত্তিতে সাহেবনগর বিওপি’র টহলদল নদীর পাড়ে অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইটি টিনের ডোঙা নৌকা নিয়ে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভৃখন্ডের প্রবেশ করে। বিজিবি সদস্যরা তাদের গ্রেফতারের চেষ্টা করলে চোরাকারবারীরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ৯৬০ পিস Dr-X যৌন উত্তেজক ট্যাবলেট এবং দুইটি টিনের ডোঙা নৌকা জব্দ করা হয়।

জব্দকৃত ট্যাবলেটগুলো পরবর্তীতে রাজশাহী শুল্ক অফিসে হস্তান্তর করা হয়েছে।

১ বিজিবি সূত্র জানায়, চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য এই দীপিকা আর সেই দীপিকা নেই প্রেমের গুঞ্জন নিয়ে বিড়ম্বনায় অভিনেত্রী মাতৃত্ব নিয়ে বলতে গিয়ে কেঁদে ফেললেন কিয়ারা স্যামসাংয়ের বিরুদ্ধে ১৮৩ কোটি টাকার মামলা করলেন ডুয়া লিপা