BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীর কাজলায় ২ মাস ধরে নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি আজও

রাজশাহীর কাজলায় ২ মাস ধরে নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি আজও

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকা থেকে পারভেজ হোসেন রোহান (১৪) নামে এক কিশোর গত দুই মাস ধরে নিখোঁজ থাকলেও তার সন্ধান মেলেনি আজও।

এ ঘটনায় তার বাবা মোঃ রমজান (৪০) মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রমজান জানান, গত ২৫ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে রোহান কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। যাওয়ার সময় রোহান তার সাথে কিছু কাপড়-চোপড় নিয়ে যায়।

এদিকে কিশোর রোহানের মা, পারভিন বেগম ছেলের সন্ধান না পেয়ে পাগল প্রায় হয়ে গেছেন। সারাক্ষণ কান্নাকাটি করেন। সংসারে কাজকর্ম শেষ হলেই ছেলেকে খুঁজতে এদিক সেদিক ছুটে বেড়ান। লোকজনকে ধরে বলেন, আমার ছেলে রোহানকে এনে দেন, আমি টাকা দিব। হতদরিদ্র পরিবারের সন্তান রোহান। তার পিতা খাবার হোটেলে বাবুর্চির কাজ করেন এবং মা পারভিন বেগম গৃহিনী। তারপরও ছেলের সন্ধার দিলে তার মা-বাবা সন্ধান দাতাকে পুরুস্কৃত করবেন।

দীর্ঘদিন ছেলের কোনো খোঁজ না পেয়ে রমজান তার আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাসায় খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও রোহানের সন্ধান না পেয়ে অবশেষে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।

ছেলের চিন্তায় শোকাহত বাবা রমজান বলেন, আমার ছেলে কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। আমি কোনো উপায় না পেয়ে আইনের আশ্রয় নিয়েছি। তিনি তার ছেলেকে খুঁজে পেতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আব্দুল মালেক বলেন, অভিযোগের ভিত্তিতে কিশোর পারভেজ হোসেন রোহানকে খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন তারা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ