BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীর আমচত্ত্বরে পথভোলা ১০ বছরের শিশু উদ্ধার, পরিবারে সন্ধান চাই পুলিশ

রাজশাহীর আমচত্ত্বরে পথভোলা ১০ বছরের শিশু উদ্ধার, পরিবারে সন্ধান চাই পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রবিবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরীর আমচত্ত্বর এলাকা থেকে সায়ন নামে আনুমানিক ১০ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে শাহমখদুম থানা পুলিশ।

শিশুটি নিজের পরিচয় জানাতে সক্ষম না হওয়ায় তার পরিবার বা অভিভাবকের সন্ধান পাওয়া যাচ্ছেনা।

বর্তমানে শিশুটিকে রাজশাহী মহানগর পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদে রাখা হয়েছে।

শিশুটির পরিচয় শনাক্তে পুলিশের পক্ষ থেকে যে কেউ তাকে চিনে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অবিলম্বে শাহমখদুম থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: অফিসার ইনচার্জ, শাহমখদুম থানা (আরএমপি) – ০১৩২০-০৬১৭৫৩

ভিকটিম সাপোর্ট সেন্টার, আরএমপি – ০১৩২০-০৬১৭৩৪

ডিউটি অফিসার, শাহমখদুম থানা – ০১৩২০-০৬১৭৬০

মানবিকতার জায়গা থেকে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে তথ্য দিয়ে সহযোগিতা করুন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের