BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে সুন্দরী নারীদের ছবি দিয়ে ফেসবুকে প্রতারণা, তিন হ্যাকার গ্রেপ্তার

রাজশাহীতে সুন্দরী নারীদের ছবি দিয়ে ফেসবুকে প্রতারণা, তিন হ্যাকার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলা-এ সুন্দরী নারীর ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রবাসীসহ বিভিন্ন পুরুষের সঙ্গে নারী কণ্ঠে কথা বলে প্রতারণার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) গভীর রাতে উপজেলার খায়েরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- খায়েরহাট গ্রামের মজিবর রহমানের ছেলে শুভ আলী (২০), আব্দুল মালেকের ছেলে সারুফ ইসলাম (২১) এবং একই গ্রামের আব্দুল খালেকের ছেলে রাঙ্গা ইসলাম (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত ১টার দিকে তারা রাঙ্গা ইসলামের বাড়িতে বসে মাদক সেবন করছিল। এরপর তারা ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে নারী কণ্ঠে কথা বলে প্রবাসী যুবকসহ বিভিন্ন পুরুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে হ্যাকিং কাজে ব্যবহৃত ছয়টি দামী মোবাইল ফোন এবং পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বাঘা থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বিটিসি নিউজকে জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা প্রতারণা ও হ্যাকিংয়ের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে প্রতারণা ও হ্যাকিংয়ের অভিযোগে মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই : প্রধানমন্ত্রী পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক ও সাধারণ জনগণের কল্যাণে ব্যয় করা হবে : প্রধানমন্ত্রী সৌদিতে বসবাসরত যোগ্য রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ