BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

রাজশাহীতে শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষকের পদ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রাজশাহীর বিভিন্ন শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্বে করেন, শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব।

সমাবেশে বক্তব্য প্রদানকালে অধ্যক্ষ বিপ্লব বলেন, শিক্ষার্থীদের শারীরিক চর্চার পাশাপাশি সঙ্গীত শিক্ষার প্রয়োজনও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক ও সংগীত সহকারি শিক্ষকের পদ পুনর্বহাল করতে হবে।
তিনি আরও জানান, একটি প্রজ্ঞাপন জারি হওয়ার অপেক্ষায় তারা কিছুদিন পর্যবেক্ষণ করবেন এবং এই সময়ের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট একটি স্মারকলিপি পেশ করা হবে।

অধ্যক্ষ বিপ্লব হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রæত এই পদগুলো পুনর্বহাল করা না হয়, তাহলে সারাদেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে এবং প্রয়োজনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করার মতো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীরা সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।

মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, একজন শিক্ষার্থীর সামগ্রিক বিকাশে শারীরিক শিক্ষার গুরুত্ব অপরিহার্য। তারা মনে করেন, শারীরিক শিক্ষা ও সংগীতের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর শিক্ষক পদ বাতিল করা হলে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবি পুনর্বিবেচনা করে অতিসত্বর এই পদগুলো পুনর্বহাল করবে বলে আশা প্রকাশ করেন তারা ।

উল্লেখ্য, গত ২ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংশোধিত প্রজ্ঞাপনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষকের পদ বাদ দেওয়া হয়, যার প্রতিবাদে দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলন করছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
realme C85 launched with massive 7000mAh ultra battery, the first in the segment উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণ করায় সংঘর্ষে আহত-৮ উজিরপুরে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা দিন-রাত জ্বলছে ইসলামপুরে পৌরসভার সড়কবাতি স্থানীয়দের চরম ক্ষোভ আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক