নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু’র পক্ষে গণসংযোগ করেছেন রাজশাহী মহানগর যুবদল।
রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম জনি’র নেতৃত্বে আজ শুক্রবার (৩০ জানুয়ারী) বিকেল ৪ ঘটিকায় নগরীর ৬নং ওয়ার্ডের রেললাইন সংলগ্ন এলাকায় গণসংযোগ শুরু করে রাজশাহী মেডিক্যাল কলেজ ক্যাম্পাস কোয়াটার এলাকায় বাড়ী বাড়ী গিয়ে লিফলেট দিয়ে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান করেন।
গণসংযোগকালে শরিফুল ইসলাম জনি’ বিভিন্ন শ্রেণি-পেশার ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি প্রার্থী মিজানুর রহমান মিনুর অতীত কর্মকাণ্ড ও উন্নয়ন সংক্রান্ত তথ্য তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল রানা, রাজশাহী জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক শাহাদৎ হোসেন রনি, মহানগর যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ সালমগীর হোসেন, মহানগর যুবদলের সদস্য নীরব খাঁন তারেক, মোঃ খালিদ, মশিউর রহমান হৃদয়, তানভির আহম্মেদ ফিরোজ, ফরিদ হোসেন, ফজলে রাব্বী, আবুল ক্বালাম, সারমাদ আলী, ওয়াসিম হোসেন, মারুফ হোসেন, নাহিদ হাসানসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
মেডিকেল ক্যাম্পাস হয়ে নগরীর টিবি পুকুর এলাকায় গণসংযোগ করেন যুবদলের নেতা কর্মীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #















