BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বিষ মিশিয়ে খাবার ছিটিয়ে শতাধিক হাঁস-মুরগী হত্যার অভিযোগ

রাজশাহীতে বিষ মিশিয়ে খাবার ছিটিয়ে শতাধিক হাঁস-মুরগী হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলায় পূর্ববিরোধের জের ধরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে শতাধিক হাঁস-মুরগী হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা পূর্বপাড়াগ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত শাফিউল ইসলাম ও তার ভাই আশরাফুল ইসলাম একই গ্রামের আনেস আলী কারিগরকে অভিযুক্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে বিষ মিশিয়ে খাবার ছিটিয়ে এ ক্ষতি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে বাড়ির উঠানে (খৈলান) হাঁস-মুরগীর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ছড়িয়ে রাখা হয়। সকালবেলা বাড়ির দরজা খোলার পর হাঁস-মুরগী ও বাচ্চাগুলো খাবার খেতে শুরু করলে অল্প সময়ের মধ্যেই সেগুলো মারা যায়। এতে শাফিউল ইসলামের পাঁচটি হাঁস, প্রায় ২৫টি মুরগী ও সমপরিমাণ বাচ্চা এবং তার ভাই আশরাফুল ইসলামের ১৫টি মুরগী ও প্রায় ১২টি বাচ্চা মারা গেছে।

শাফিউল ইসলাম জানান, হাঁস-মুরগী পালন করে সংসারের অতিরিক্ত খরচ চালাতেন। এ ঘটনায় তারা নিঃস্ব হয়ে পড়েছেন। তিনি আরও জানান, কয়েক দিন আগে একই কৌশলে গ্রামের মতিউর রহমানের ছয়টি মুরগী ও চার-পাঁচটি বাচ্চা মারা যাওয়ার ঘটনাও ঘটে।

গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, ঘটনার পর অভিযুক্ত আনেস আলী কারিগরকে বিষয়টি জানানো হলে তিনি উল্টো হুমকি দেন এবং দাবি করেন, হাঁস-মুরগী তার ফসল নষ্ট করায় তিনি এ কাজ করেছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা নিষেধ করলেও তিনি কারও কথা শোনেননি বলে অভিযোগ করেন তারা।

এদিকে ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে ১৫/২০ জন গ্রামবাসী মরা হাঁস-মুরগী নিয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে বিচার দাবি করেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা না হওয়ায় তারা পরে থানায় লিখিত অভিযোগ দিয়ে ফিরে যান। গ্রামবাসীদের দাবি, ঘটনার আগের দিন সন্ধ্যায় অভিযুক্ত ব্যক্তি হাঁস-মুরগী মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান।

অভিযোগের বিষয়ে আনেস আলী কারিগর বলেন, হাঁস-মুরগী হত্যার কোনো প্রমাণ নেই। তার দাবি, তার সরিষা ও আলুর ফসল নষ্ট করা হয়েছিল। তবে বিষ মিশিয়ে খাবার ছিটানোর বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বিটিসি নিউজকে বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বিটিসি নিউজকে জানান, অভিযোগ হাতে পেলে উভয় পক্ষকে ডেকে শুনানি শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি স্পেনের রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা ঘরে তুললো বার্সেলোনা প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে হরমুজ প্রণালি পার হওয়া সহজ হবে না : ইরান পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১