BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বিপুল পরিমান ভারতীয় শাল, শাড়ি ও কম্বল জব্দ

রাজশাহীতে বিপুল পরিমান ভারতীয় শাল, শাড়ি ও কম্বল জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বেলপুকুর চেকপোস্টে একটি যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে ভারতীয় শাল, শাড়ি ও কম্বলসহ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় এ অভিযান পরিচালনা করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্টো ব-১২-১৮৯২) ভারতীয় চোরাচালানের মালামাল রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্টে থামিয়ে বাসটি তল্লাশি করা হয়। তল্লাশিতে বাসের বক্স থেকে একটি বড় বস্তা পাওয়া যায়। বস্তার মালিকানা জানতে চাইলে বাসে থাকা কোনো যাত্রীই তা নিজেদের বলে দাবি করেননি।

পরবর্তীতে বিজিবির আভিযানিক দল বস্তাটি খুলে ভেতর থেকে মালিকবিহীন ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করে।

উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় কাশ্মীরি লেডিস শাল ৫ পিস, ভারতীয় বেনারশি শাড়ি ২ পিস, ভারতীয় সিল্ক শাড়ি ১২ পিস, ভারতীয় বড় কম্বল ৮ পিস।

বিজিবি জানায়, জব্দকৃত চোরাচালানী ভারতীয় মালামাল রাজশাহী শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার