BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে বিপুল পরিমান কোডিন ফসফেটযুক্ত ইস্কাফ সিরাপসহ মোঃ রহিদুল ইসলাম ওরফে জুয়েল হক (২৪), নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) দিনগত রাত আড়াইটায় নগরীর দামকুড়া থানার আলীমগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ বোতল কোডিন ফসফেটযুক্ত ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ রহিদুল ইসলাম ওরফে জুয়েল হক (২৪), সে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, শুক্রবার গভীর রাতে নগরীর আলীমগঞ্জ এলাকার জবির মোড়ে অভিযান চালিয়ে ২০০ বোতল কোডিন ফসফেটযুক্ত ইস্কাফ সিরাপ-সহ জুয়েলকে আটক করা হয়েছে। অভিযানকালে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

এ ব্যপারে গ্রেফতার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ১২ মার্চ রাত সাড়ে ১০টায় নগরীর দামকুড়া থানার হরিপুর জাঙ্গালপাড়া গ্রামে অভিযান চালিয়ে মোঃ শাহীন (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

পরে একই দিন রাত সাড়ে ১১টার দিকে কর্ণহার থানার হুজুরীপাড়া ইউনিয়নের ঘিপাড়া কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে মোঃ দুলাল মোল্লা (৩৯) নামের আরেকজনকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা এবং দুলাল মোল্লার কাছ থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার দুলাল মোল্লার বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া ও পবা থানায় তিনটি মাদক মামলাসহ মোট চারটি মামলা চলমান রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক শুক্রবার তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান