BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেসকোর দুই কর্মী গুরুতর আহত

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেসকোর দুই কর্মী গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিদ্যুৎ সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) দুই কর্মচারী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) সকালে নগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, আব্দুল হক এবং মোঃ তালেব।

স্থানীয়রা জানায়, সকালের দিকে নেসকোর একটি কারিগরি দল ওই এলাকায় বৈদ্যুতিক খুঁটির উপরে ট্রান্সমিশন লাইনের ত্রুটি মেরামতের কাজ করছিল। এ সময় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ চালু হলে দুজন কর্মী তীব্রভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে একজন খুঁটি থেকে ছিটকে নিচে পড়ে যান এবং অন্যজন খুঁটির উপরেই আটকে ঝুলে থাকেন।

পরে সহকর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, আহত দুইজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

গুরুতর আহত কর্মীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং অন্যজন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ লাইন বন্ধ না করেই কাজ শুরু করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নেসকো রাজশাহীর তত্ত¡বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়টি তারা খতিয়ে দেখছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নেসকো কর্তৃপক্ষ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার