নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল রিয়াজ শাহরিয়ার বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গনভোটকে কেন্দ্র করে বিজিবি সদস্যদের সীমান্ত এলাকায় তৎপর রাখা হয়েছে ও নির্বাচনী এলাকায় স্ট্রাইকিং রিজার্ভসহ ৭শত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (৬ ফ্রেরুয়ারী) বিজিবি সদর দপ্তরে বেলা ১১ টায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এছাড়াও তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচন ও সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার রোধে বিজিবি মাদক বিরোধী অভিযান চলমান রাখা হয়েছে। তারই অংশ হিসেবে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)র আওতায় খিদিরপুর, শাহাপুর, ইউসুফপুর, মীরগঞ্জ, তালাইমারী, চরমাজারদিয়া, চারঘাট বিকল্প ও সোনাইতান্দি বিওপির সদস্যগন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৯ বোতল ভারতীয় মদ, ট্যাপেনটাডল ট্যাবলেট ৩শত ৯৭ পিস,ইলেকট্রিক রেজিস্টেন্স ১০ হাজার পিস,এলইড লাইট ১ হাজার পিস,নেশা জাতীয় সিরাপ ১শত ৯৩ বোতল জব্দ করা হয়েছে।
এছাড়াও একুই দিন শুক্রবার ভোর সাড়ে ৫টায় মীরগঞ্জ এলাকার বাঘা থানার পিরোজপুরে বিজিবি সদস্যগন অভিযান চালিয়ে নাম্বার বিহিন বাইকসহ ২টি পিস্তল,৪টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি জব্দ করেছে।
আটককৃত অস্ত্র গোলাবারুদ.মাদকদ্রব্য ও বাইক সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।
তিনি জানান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) দায়িত্বপুর্ণ এলাকায় ১টি সিটি কর্পোরেশন,৯ টি উপজেলায় ৬টি সংসদীয় আসনে ১০টি বেইজ ক্যাম্পে ২৮ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, কে-৯ সদস্য,পদ্মা নদীতে ৭টি স্পীডবোড এবং ফাষ্ট প্রেট্রোল ক্রাপট,সীমান্তবর্তী ১৬পি বিওপির প্রতিটিতে ১০ জন কওে স্ট্রাইকিং রিজার্ভসহ ৭ শত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
এ সময় ১ বিজিবির সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলনসহ উর্দ্ধতন কর্মকর্তা ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #















