BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বিজিবির অভিযানে দুটি পৃথক অভিযানে মাদক জব্দ

রাজশাহীতে বিজিবির অভিযানে দুটি পৃথক অভিযানে মাদক জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ব্যাটালিয়ন(১ বিজিবি) রাজশাহী সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমান মাদক জব্দ করেছে। গোযেন্দা তথ্যের ভিত্তিতে প্রেমতলী ও মীরগঞ্জ বিওপি দুটি পৃথক পৃথক অভিযান চালায়।

বুধবার (২১ জানুয়ারী) দুপুরে গোদাগাড়ী থানার ফরাদপুরে পদ্মা নদীর পাড়ে টহল পরিচালনা করে ১বিজিবি।

টহল পরিচালনা করার সময় নদীর পাড়ে লোকজনের গতি বিধি লক্ষ্য করে সন্দেহ দেখা দিলে তাদের যাচাই বাছাই করার জন্য ধাওয়া করে। এ সময় তাদের নিকটে থাকা বস্তা ফেলে পালিয়ে যায়। তাৎক্ষনিক বিজিবি ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ভারতীয় ৬১ বোতল মদ জব্দ করে।

একুইদিন ভোর ৫ টায় মীরগঞ্জ বিওপি বাঘা থানার বারশিপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীদের ধাওয়া করলে তারা একটি ব্যাগ ফেলে রাতের আধারে পালিয়ে যায়।

তাৎক্ষনিক ১ বিজিবির সদস্যরা ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১০ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত মদ গোদাগাড়ী ও বাঘা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান ১ বিজিবির সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন।

এছাড়াও তিনি জানান পলাতক মাদক ব্যবসায়ীেদর সনাক্তকরণ ও তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার