BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বিজিবির অভিযানে মদ ও হেরোইন আটক

রাজশাহীতে বিজিবির অভিযানে মদ ও হেরোইন আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) মাদক বিরোধী পৃথক পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও হেরোইন আটক করেছে।

বিজিবির সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন জানান রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)ও বিদিরপুর বিওপি শনিবার (১০ জানুয়ারী) ভোরে গোদাগাড়ী থানার মাদ্রাসার মোড়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ২৮ বোতল মদ আটক করেছে।

এছাড়াও তিনি জানান মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রেক্ষিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)র সাহেবনগর বিওপির সদস্যগন অন্য এক পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ৪শত গ্রাম হেরোইন (রাউন) আটক করেছে।

আটককৃত ভারতীয় মদ ও হেরোইন গোদাগাড়ী মডেল থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
স্বজনহারা পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় থাকবে : তারেক রহমান নরসিংদীতে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান গুম-খুনের শিকার পরিবারের কথা শুনে কাঁদলেন তারেক রহমান রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; দেশীয় তৈরি মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৪৬ দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় শতাধিক প্রাণহানি, পানিবন্দি লাখো মানুষ গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটোর সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প বোরকা নিয়ে নেতিবাচক মন্তব্য করে সমালোচনার মুখে লন্ডনের মেয়রপ্রার্থী ইরানকে ‘ধন্যবাদ’ জানালেন ট্রাম্প