BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার দামকুড়া থানাধীন বাবলাচর এলাকায় মাদক পাচারের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে মাদককারবারিরা। এসময় মাঠে ফেলে যাওয়া ঘাসের বস্তা থেকে ৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল পৌনে ৪টায়  রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ চরমাজারদিয়া বিওপির বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

বিজিবি জানায়, মাদককারবারিরা বাবলাচর এলাকার মাঠপথ দিয়ে মদ পাচার করবে। এমন খবর পেয়ে বিশেষ টহল দল মাসকালাই ক্ষেতে অবস্থান নেয়। সেখানে পৌঁছে তারা একটি ঘাসভর্তি বস্তা পড়ে থাকতে দেখে। পরে মাঠে থাকা কৃষকদের জিজ্ঞাসা করলে তারা জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বস্তাটি ফেলে পালিয়ে যায়।

পরে বস্তা খুলে ৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার