নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সীমান্তে ব্যাটালিয়ন-১ বিজিবি পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ করেছে। রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন জানান শনিবার (১১ এপ্রিল) রাতে মাজারদিয়া বিওপির টহল দল গোপন তথ্যের উপর ভিত্তি করে রাজপাড়া থানার আইবাধ নদীর পাড়ে সন্দেহজনক টিনের ডোঙ্গাকে লক্ষ্য করে বিজিবি ওই ডোঙ্গা তল্লাশীূ করে একটি ব্যাগের ভীতর থেকে ৩ হাজার ২ শত ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
একুই দিন রাতে তালাইমারী বিওপি একুই কায়দায় মতিহার থানার চরসাতবাড়িয়ায় ফেলে যাওয়া বস্তায় তল্লাশী চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।
এছাড়াও রোববার (১২ এপ্রিল) রাত ১২ টায় ১ বিজিবির ইউসুফুপুর বিওপি চারঘাট থানার ইউসুফপুর এলাকার খেজুর বাগানে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারিদের ফেলে যাওয়া বস্তাটি তল্লাশী করে ৪০ বোতল মদ জব্দ করেছে।
জব্দকৃত মাদকদ্রব্যগুলো পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় জমা দেয়া হয়েছে বলেও তিনি জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #















