নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ব্যাটালিযন (১ বিজিবি) রোববার (১ মার্চ) দিনগত রাতে ইউসুফপুর বিওপির টহল দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানার সিপাহী পাড়ার আম বাগানের ভিতরে অভিযান চালিয়ে একটি প্রলিথিন ব্যাগ উদ্ধার করে ব্যাগটিতে তল্লাশী চালিয়ে ৭ শত পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে।
জব্দকৃত ট্যাবলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে ১ বিজিবির সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #















