BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বিএসটিআই’র লাইসেন্সবিহীন ফ্লাওয়ার মিলকে জরিমানা

রাজশাহীতে বিএসটিআই’র লাইসেন্সবিহীন ফ্লাওয়ার মিলকে জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে অদ্য বৃহস্পতিবার দুপুর ১২.৩০ ঘটিকায় রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এতে বিএসটিআই’র গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ছাড়াই ‘আটা, ময়দা ও গমের ভূষি’ পণ্য উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং পণ্যের প্যাকেট/মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় কেশরহাট হরিদাগাছী এলাকায় অবস্থিত রাজশাহী ফ্লাওয়ার এন্ড ডাউল মিল প্রতিষ্ঠানটিকে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ মোতাবেক ১০,০০০/- (দশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মোহনপুর, রাজশাহী জোবায়দা সুলতানা এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এসময় মোহনপুর থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বার্তা প্রেরক, প্রকৌশলী জুনায়েদ আহমেদ, পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম), বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে : তারেক রহমান জুলাই যোদ্ধাদের ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি, পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা রাষ্ট্রের কর্মচারী : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনকালে পুলিশের লুট হওয়া অস্ত্র ব্যবহার হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা সাহস মানে কোনো বিপদের মুখে দাঁড়ানো নয়, সাহস মানে অন্যায় আদেশ না মানা – স্বরাষ্ট্র উপদেষ্টা লারা ক্রফটের ভূমিকায় সোফি টার্নার টেকনাফে সাবেক ইউপি সদস্য আটক, বাড়ি থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সরঞ্জাম উদ্ধার বেগম খালেদা জিয়া যে কর্মকান্ড করে গেছেন তা দেশবাসী সারাজীবন মনে রাখবে : মিলন যে অভিযোগ থেকে খালাস পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন মাইকেল জ্যাকসন আগামী প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে : আমীর খসরু