BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবদেক: রাজশাহীতে বাসায় ঢুকে এক বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় তার স্ত্রীকেও ছুরিকাঘাত করা হয়। তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নগরীর ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মো. আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম তাওসিফ রহমান সুমন। তার পিতার নাম মো. আব্দুর রহমান। তিনি রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক। এ সময় বিচারক আব্দুর রহমানের স্ত্রী তাহমিনা নাহারকেও ছুরিকাঘাত করা হয়। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় আএমপি কমিশনার মো. আবু সুফিয়ান এবং বিচারক আব্দুর রহমানসহ পুলিশ, র্যাব ও আদালতের বিচারকরা হাসপাতালে যান। বর্তমানে তারা হাসপাতালে রয়েছেন। এ সময় একজন পুলিশ বলেন, কমিশনার স্যারও এসেছে। আমরা যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

হাসপাতালে উপস্থিত একজন বিচারক বলেন, এটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, অনেক বড় ঘটনা এটা। মহানগরের সবচেয়ে বড় অফিসারের পরিবারে এ ঘটনা ঘটবে, এটা মেনে নেওয়া যায় না।

হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসা চলছে বিচারকের স্ত্রী আহত তাহিমনা রহমানের। সেখানে তার স্বজনরা এসেছেন। এক প্রত্যাক্ষদর্শী বলেন, বিকেলে ডাবতলার বাসায় ঢুকেন এক যুবক। এরপর বিচারকেরে ছেলে ও স্ত্রীকে ছুরিকাঘাত করেন তিনি। এ সময় বাসার কাজের লোক ছুটে এসে নিয়ে ম্যানেজার মাহবুব হোসেনকে জানান। তিনি ওপরে গিয়ে ৩ জনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন।

এ বিষয়ে আএমপি কমিশনার আবু সুফিয়ান বলেন, হামলাকারী আটক আছেন। তিনিও আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা দিন-রাত জ্বলছে ইসলামপুরে পৌরসভার সড়কবাতি স্থানীয়দের চরম ক্ষোভ আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত রাজশাহীর তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান রুয়েটে চাকুরি ক্ষেত্রে এআইয়ের সম্ভাবনা শীর্ষক সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত