BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে। জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি, প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার চত্বরে সকালে দিনটির শুভ উদ্বোধন করা হয়।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে প্রথমে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টুকটুক তালুকদার। এরপর গণগ্রন্থাগার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার বাংলা ভাষায় পাঠ্যের ফবপষরহরহম প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তির প্রভাবে বইয়ের প্রতি আগ্রহ কমছে এবং লাইব্রেরিগুলোতে পাঠকের উপস্থিতি কমে গেছে। মোবাইলে পিডিএফ, অডিও বই বা ডিজিটাল মাধ্যমের কারণে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করলেও বইয়ের মৌলিক গন্ধ ও অনুভ‚তি থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি আরো বলেন, এটি মানবিকতা ও মূল্যবোধ হ্রাসের এক গুরুত্বপূর্ণ কারণ। তাই বই ও লাইব্রেরির প্রতি নতুনভাবে আকর্ষণ সৃষ্টি করতে হবে, বই পড়াকে আবার জনপ্রিয় করে তুলতে হবে এবং বইকে শ্রেষ্ঠ বন্ধু হিসেবে গড়ে তুলতে সবাইকে উৎসাহিত করতে হবে।

অনুষ্ঠানে রাজশাহী কলেজের লাইব্রেরিয়ান আব্দুল্লাহ আল বশির মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন। সভার সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান মোঃ রোকনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন রুয়েটের লাইব্রেরিয়ান মাহবুবুল আলম ও রাজশাহী মেডিকেল কলেজের লাইব্রেরিয়ান জিল্লুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী সিটি কলেজের লাইব্রেরিয়ান মোঃ ওয়াহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, লাইব্রেরি প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। দিবসের সমাপনীতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল