BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে পলাতক আসামি রাজিব ট্যাপেন্টাডলন-ট্যাবলেট-সহ গ্রেফতার

রাজশাহীতে পলাতক আসামি রাজিব ট্যাপেন্টাডলন-ট্যাবলেট-সহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মোঃ রাজিব (২১), নামে এক ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নগরীর মতিহার থানাধীন চর সাতবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেন মতিহার থানার এসআই আজিজুল, সেকেন্ড অফিসার এসআই মতিন ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতার রাজিব আলী ওই এলাকার মৃত মোয়াজ্জেমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আব্দুল মালেক।

তিনি জানান, গ্রেফতার রাজিব আলীর বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় তাকে বিজ্ঞ

আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রাজিব আলীর বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা ছিল বলেও জানান ওসি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার