BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে পপুলার লাইফ ইন্সুরেন্সের উদ্যোগে ১৩২ গ্রাহকের মধ্যে এক কোটি ২৬ লাখ টাকার চেক বিতরণ

রাজশাহীতে পপুলার লাইফ ইন্সুরেন্সের উদ্যোগে ১৩২ গ্রাহকের মধ্যে এক কোটি ২৬ লাখ টাকার চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় জীবন বিমা প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর উদ্যোগে বিমা দাবির চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে কোম্পানির রাজশাহী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ১৩২ জন বিমা গ্রহীতার মধ্যে এক কোটি ২৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক মোহাম্মদ তানভীর আল আজাদ নাঈম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানির প্যানেল আইনজীবী ও রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলী, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সদস্য সচিব মো. সেলিম রেজা।

বক্তারা বলেন, বিমা কেবল আর্থিক সহায়তা নয়—এটি জীবনের অনিশ্চয়তায় এক নিরাপত্তা বেষ্টনী। পপুলার লাইফ ইন্সুরেন্স দীর্ঘদিন ধরে গ্রাহক আস্থা ও দায়িত্বশীলতার সঙ্গে বিমা দাবি নিষ্পত্তি করে আসছে, যা সাধারণ মানুষের জীবনে স্বস্তি ও বিশ্বাসের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত বিমা গ্রহীতারা তাদের দাবি দ্রুত পরিশোধ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং কোম্পানির এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পপুলার লাইফ ইন্সুরেন্স এভাবেই মানুষের কল্যাণে কাজ করে যাবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ