BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নবাগত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সঙ্গে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নিজেই।

সভায় জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি এবং প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, রাজশাহী একটি অপার সম্ভাবনাময় জেলা, যেখানে উন্নয়নের অনেক ক্ষেত্র এখনো উন্মুক্ত রয়েছে।

তিনি জানান, জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং সুশাসন নিশ্চিত করতে প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা বজায় রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে—তাই উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনাই প্রশাসনের কাজের গতি বাড়াবে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে প্রশাসন ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। পারস্পরিক সমন্বয় জোরদার হলে জনগণের সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করা সম্ভব হবে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, সামাজিক সমস্যা, সেবার মানোন্নয়ন এবং স্থানীয় জনগণের ভোগান্তি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

এ সময় জেলা প্রশাসক মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়গুলোর যথাযথ সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলীসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান