BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ১০বছরের শিশু নিহত

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ১০বছরের শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাদ নামের এক ১০ বছরের শিশু সাদ আলী নিহত হয়েছেন। একই সময় তার মা গুরুতর আহত হয়েছেন।

বুধবার দুপুর পৌনে ১টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার লিলি হলের মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত শিশু সাদ আলী, নগরীর পবা উপজেলার ওবায়ের মোড় (ফুদকি পাড়া) এলাকার মোঃ লিয়াকতের ছেলে।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, নিহত শিশু সাদ আলী নগরীর লিলি হলের দিক থেকে পবা উপজেলার দিকে মোটরসাইকেল যোগে তার মা-বাবার সাথে যাচ্ছিল। একই সময় বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে গতি বাড়িয়ে পালিয়ে যায়। এতে শিশু সাদ সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। একই সময় তার মা গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত সাদ ও তার মাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান।

জানতে চাইলে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল বারি ইবনে জলিল জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতাল মর্গে রাখা আছে এবং শিশুটির মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় থানায় কেউ মামলা বা অভিযোগ দিতে আসেন নি। আসলে মামলা হবে বলেও জানান ওসি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু