BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে চাকরি মেলা ও সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে চাকরি মেলা ও সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয়ের অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (এসেট) প্রকল্পের আওতায় রাজশাহীতে “কারিগরি শিক্ষা ও শিল্প খাতের অংশীদারিত্বে উন্নত জাতি গঠন” শীর্ষক সেমিনার ও চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটে সেমিনারের আয়োজন করা হয়। পরে দুপুর ১২টায় বেলুন উড়িয়ে ও বিভিন্ন স্টল পরিদর্শনের মাধ্যমে চাকরি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের এসেট প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক অধ্যাপক ড. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আবু হানিফ। সেমিনারের মুখ্য আলোচক ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আমীরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব ও সার্ভেয়িং টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. আব্দুল্লাহ হিছ সাফী।

মুখ্য আলোচক তার উপস্থাপনায় তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি শিল্পখাতের ভূমিকা, শিক্ষা ও শিল্পখাতের পারস্পরিক সহাবস্থান, সরকারি ও বেসরকারি যৌথ অংশীদারিত্ব এবং উন্নত জাতি গঠনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

চাকরি মেলায় প্রাণ-আরএফএল গ্রুপ, বিডিজবস ডটকম, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আল-আকসা ডেভেলপার্স, সুকর্ণা ডেভেলপার্স, রাঙ্গাপরী ডেভেলপার্স অ্যান্ড প্রোপার্টিজ, এমএইউ প্রোপার্টিজ, অ্যাডভান্স টেকনোলজি কনসোর্টিয়াম লিমিটেড, এস রহমান ল্যান্ডমার্ক এবং মাহফুজ ফারদিন অ্যান্ড অ্যাসোসিয়েটসসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের শুধুমাত্র চাকরির পেছনে না ছুটে নিজেদের দক্ষতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি সততা, ন্যায়নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে কাজ করে সফলতার শীর্ষে পৌঁছানোর পরামর্শ দেন তারা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে কোইকা কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি স্পেনের রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা ঘরে তুললো বার্সেলোনা প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে হরমুজ প্রণালি পার হওয়া সহজ হবে না : ইরান পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬