BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাজশাহীতে চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ১১৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে চন্দ্রিমা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: সাব্বির হোসেন (২৭)। সে মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর বাঁচামারা গ্রামের মোঃ ইমান মাতবরের ছেলে। বর্তমানে সে চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকার ভাড়া বাসায় বসবাস করছিল।

ঘটনাসূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) দিবাগত রাত পোনে ১টায় চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মোঃ আরজুনের তত্ত্বাবধানে এসআই মোঃ আসাদুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল পদ্মা আবাসিক এলাকার রাজ্জাকের মোড়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, পদ্মা আবাসিক এলাকার একটি বাসায় ইয়াবা বিক্রি চলছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সাব্বির হোসেনকে ধাওয়া করে ঘটনাস্থলেই আটক করা হয়। পরে তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের ফয়েল পেপার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত রাজশাহীর তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান রুয়েটে চাকুরি ক্ষেত্রে এআইয়ের সম্ভাবনা শীর্ষক সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত আরএমপির পেট্রোলিং ড্রিল: নগরজুড়ে নিরাপত্তা জোরদার করতে বিশেষ মহড়া রাজশাহীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত