BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে খুন বিচারক পুত্রের সরিষাবাড়ীর নিজ বাড়িতে দাফন সম্পন্ন  

রাজশাহীতে খুন বিচারক পুত্রের সরিষাবাড়ীর নিজ বাড়িতে দাফন সম্পন্ন  

জামালপুর প্রতিনিধি: রাজশাহীতে ছুড়িকাঘাতে নিহত বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৬) এর দাফন জামালপুরের সরিষাবাড়ীতে সম্পন্ন হয়েছে।

উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া চকপাড়া গ্রামে শুক্রবার (১৪ নভেম্বর) রাতে বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর সুমনের মরদেহ একই এলাকায় নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম।

সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া চকপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান মৌলভীর ছেলে বিচারক মোহাম্মদ আবদুর রহমান রাজশাহী মহানগরের দায়রা জজ। রাজশাহী শহরের ডাবতলা এলাকার স্পার্ক ভিউ নামের দশতলা ভবনের ৫ তলার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকতেন বিচারক আবদুর রহমান।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে ওই বাসায় ঢুকে ঘাতক লিমন নবম শ্রেণির শিক্ষার্থী বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে কুপিয়ে হত্যা করে। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিও গুরুতর আহত হন।

গুরুতর আহত তাসমিন নাহার লুসিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ঘাতক গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এলাকার স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য এইচএম ছোলায়মান হোসেন শহীদের ছেলে লিমন মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়রা ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

বিচারকের ভাই মনির উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে রাজশাহী থেকে তাওসিফ রহমান সুমনের মরদেহ সরিষাবাড়ীর চকপাড়া গ্রামের নিজ বাড়িতে আনা হয়। তাকে রাতেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার