BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রæত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় ষষ্টিতলায় সেচ্ছাসেবক নেতা সাঈদ আলীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাহফিলের প্রধান অতিথি ছিলেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত এবং প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ।

বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব আসাদুজ্জামান জনি। সেচ্ছাসেবক দলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীসহ বিএনপি সমর্থকগণ অনুষ্ঠানে অংশ নেন।

তেরখাদিয়া গোরস্থান জামে মসজিদের ইমাম ইকবাল দোয়া পরিচালনা করেন। তিনি বেগম খালেদা জিয়া সহ সকল রোগীর সুস্থতার জন্য মোনাজাত করেন।

আয়োজক সাঈদ আলী বলেন, খালেদা জিয়া শুধু একটি দলের নেতা বলেন, তিনি দেশের গণতন্ত্র ও রাজনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ। তার সুস্থতা সকলের প্রত্যাশা।

সাম্প্রতিক সময়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ বাড়ায় দেশজুড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তারেক রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে আইনি বাধা নেই : আলী রীয়াজ চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩ কোটি টাকার হেরোইনসহ এক কারবারি গ্রেপ্তার দেবীগঞ্জ অলদিনী সরকারি বিদ্যালয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ স্বজনহারা পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় থাকবে : তারেক রহমান নরসিংদীতে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান গুম-খুনের শিকার পরিবারের কথা শুনে কাঁদলেন তারেক রহমান রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; দেশীয় তৈরি মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার