BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি

রাজশাহীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজশাহী নগরীতে দোয়া মাহফিল এবং খেটে খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বিএনপি।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ২টায় নগরীর আলোকা মোড়ে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মাওলানা ইকবাল হোসেন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। কর্মসূচি ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে অংশ নেন-উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল, জাতীয়তাবাদী নেসকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, নিউ গভ. ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক অন্তর, ১৯ নং ওয়ার্ড যুবদলের নেতা ফায়সাল শেখসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল শেষে খেটে খাওয়া দিনমজুরদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তার সুস্থতা আজ সারা বাংলার মানুষের প্রত্যাশা। আমরা মহান আল্লাহর কাছে তার দ্রুত রোগমুক্তি কামনা করছি।”

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ছবি তোলার অজুহাতে কোমর স্পর্শের অভিযোগ অভিনেত্রীর ব্যক্তির একক ক্ষমতা নিয়ন্ত্রণে ‘হ্যাঁ’ ভোট দিন : অধ্যাপক আলী রিয়াজ ফের বিয়ে করলেন পর্দার ‘পাখি’ ঢাকার ধামরাইয়ে ‘ধর্ষণের গুজব’ ছড়ানো আলোচিত ছিনতাইকাণ্ডে গ্রেপ্তার-৪ মুন্সীগঞ্জে ডিবি পরিচয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার-৬ আগামী নির্বাচিত সরকারকে ৭ দফা ‘অ্যাজেন্ডা’ দিলেন পরিবেশ উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন, ব্রাজিল প্রেসিডেন্টের অভিযোগ শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত-ইইউ