BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে খাদ্য নিরাপত্তা অভিযানে ৫ লাখ টাকা জরিমানা

রাজশাহীতে খাদ্য নিরাপত্তা অভিযানে ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তিনটি হোটেল-রেস্তোরাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। এছাড়া আদালত আরও একটি হোটেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নগরের সিঅ্যান্ডবি ও লক্ষ্মীপুর মোড়ে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. আশিকুর রহমান। তাকে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজশাহী মেট্রোপলিটন কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা ইয়ামিন হোসেন। ছিলেন বিএসটিআই কর্মকর্তারাও।

অভিযানের সময় সিঅ্যান্ডবি মোড়ের নানকিং দরবার হল রেস্তোরাঁয় মেয়াদ উত্তীর্ণ পোড়া তেল, ফাঙ্গসযুক্ত কাঠের কাটি বোর্ড, নিম্নমানের মরিচের গুড়া, খোলা ডাস্টবিন, অপরিচ্ছন্ন কিচেন ও লেবেল বিহীন পণ্য পরিহার না করার কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

একই স্থানের রানা মিষ্টি ঘরে মেয়াদ উত্তীর্ণ টক দই ও সস; পোড়া তেল, নষ্ট ডাল ও গুড়; পঁচা মিষ্টি পাওয়া যায়। এছাড়া লেবেল বিহীন পণ্য পরিহার না করায় প্রতিষ্ঠানটিকেও এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া লক্ষ্মীপুর মোড়ের তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নিম্নমানের ডাল ও সস; পোড়া তেল, পচা বাদাম, পচা দুধের সর, খোলা ডাস্টবিন, আয়োডিন বিহীন লবণ এবং লেবেল বিহীন পণ্য পরিহার না করায় সংক্ষিপ্ত বিচারে প্রতিষ্ঠানটির কাছ থেকে তিন লাখ টাকার জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য, নিম্নমানের ডাল ও সস; পোড়া তেল, কাঁচা ও রান্না করা খাবার একত্রে ফ্রিজে রাখা, খোলা ডাস্টবিন, আয়োডিন বিহীন লবণ, কেওড়া জল ব্যবহার এবং লেবেল বিহীন পণ্য পরিহার না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেন আদালত।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ