BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে কৃষক বেশে পাচারকালে ৭২ বোতল ফেনসিডিল ও সিরাপ জব্দ

রাজশাহীতে কৃষক বেশে পাচারকালে ৭২ বোতল ফেনসিডিল ও সিরাপ জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর দামকুড়া থানা এলাকায় কৃষক সেজে ফেনসিডিল পাচারকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালিয়ে যায়। তবে তার ফেলে যাওয়া স্প্রে মেশিন ও ব্যাগ থেকে ৭২ বোতল ভারতীয় ফেনসিডিল ও কফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ২টায় দামকুড়া থানা এলাকায় রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) চরমাজারদিয়া বিওপি’র একটি টহল দল এসব মাদক জব্দ করেন।

বিজিবি জানায়, উত্তরপাড়া এলাকায় ধানক্ষেতের ভেতরে দীর্ঘ সময় অপেক্ষার একপর্যায়ে দেখা যায়—এক ব্যক্তি কৃষকের ছদ্মবেশে কাঁধে স্প্রে মেশিন নিয়ে জমির ভেতর দিয়ে টহল দলের দিকে এগিয়ে আসছে। সন্দেহজনকভাবে নিকটে এলে টহল দল তাকে ধরার চেষ্টা করে। এসময় সে স্প্রে মেশিন ও একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে তল্লাশি করে স্প্রে মেশিনের ভেতর থেকে ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল এবং প্লাস্টিকের ব্যাগ থেকে ৪৯ বোতল মনোগোল্ড কফ সিরাপ জব্দ করে।

জব্দকৃত মাদকদ্রব্য এবং স্প্রে মেশিনসহ অন্যান্য মালামাল দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার