BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে উদ্ধারকৃত ৬০টি মোবাইল ফোন মালিকদের মাঝে হস্তান্তর

রাজশাহীতে উদ্ধারকৃত ৬০টি মোবাইল ফোন মালিকদের মাঝে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম আনুষ্ঠানিকভাবে এসব ফোন মালিকদের কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজশাহী জেলার আটটি থানায় বিভিন্ন সময়ে ফোন হারিয়ে ৬০ জন ভুক্তভোগী সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। পরে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে এসব ফোন উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে ছিল, ভিভো ১৩টি, স্যামসাং ৫টি, শাওমি ১০টি, রিয়েলমি ১০টি, ইনফিনিক্স ২টি, আইটেল ২টি, টেকনো ৪টি, ওপ্পো ৬টি, ওয়ালটন ১টি, সেম্ফনি ১টি, মটোরোলা ৩টি, জিডিএল ১টি, নাথিং ১টি ও গুগল পিক্সেল ১টি।

ফোন হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, প্রকৃত মালিকদের কাছে উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। এই সাফল্যের ধারা ভবিষ্যতেও আরও বিস্তৃত হবে বলে আমরা আশা করি।

নিজেদের হারানো ফোন ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন এবং রাজশাহী জেলা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পুলিশ একইভাবে জনগণের পাশে থেকে সেবা প্রদান অব্যাহত রাখবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের