BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে ইস্পাহানি চা অফিসে নিরাপত্তাকর্মী বেঁধে দুই লাখ টাকার বেশি লুট

রাজশাহীতে ইস্পাহানি চা অফিসে নিরাপত্তাকর্মী বেঁধে দুই লাখ টাকার বেশি লুট

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরের শাহমখদুম থানার শেখপাড়া বড়বনগ্রাম এলাকায় অবস্থিত ইস্পাহানি চায়ের বিভাগীয় অফিসে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (৩০ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে এ ডাকাতি সংঘটিত হয়।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুমা মুস্তারী জানান, ভোরে প্রাচীর টপকে অফিস প্রাঙ্গণে ঢোকে ডাকাতরা। প্রথমেই দায়িত্বে থাকা দুই নিরাপত্তাকর্মীকে হাতুপা ও মুখ বেঁধে অচল করে ফেলে। এরপর দোতলার প্রধান অফিসকক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন ড্রয়ার তছনছ করে ১ লাখ ৭৭ হাজার টাকা লুট করে।

এ ছাড়া নিচতলায় অবস্থিত বিক্রয়কেন্দ্রের ড্রয়ার ভেঙে আরও ৩৮ হাজার ৫০০ টাকা নিয়ে যায় ডাকাতরা। মোট দুই লাখ ১৫ হাজার ৫০০ টাকা লুট করে দলটি পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ডাকাতদের শনাক্তে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানান ওসি মাছুমা মুস্তারী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার