BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও এসকাফ সিরাপ উদ্ধার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও এসকাফ সিরাপ উদ্ধার

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে চন্দ্রিমা, কাটাখালী এবং কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- চন্দ্রিমা থানার মেহেরচন্ডী মধ্যপাড়া (দায়রাপাকের মোড়) গ্রামের মো: নিজাম উদ্দিনের ছেলে মো: নাহিদ (২৫); কাটাখালী থানার বেলঘরিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে মো: রয়েল আলী (৩২) এবং কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পশ্চিমপাড়া (রেল লাইনের ধার) গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো: হৃদয় হোসেন (২৫)। সকলেই বর্তমানে রাজশাহী মহানগরীতে বসবাস করেন।

গতকাল ৫ মে ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সোয়া ৬ টার দিকে চন্দ্রিমা থানার ভদ্রা জামালপুর এলাকা থেকে নাহিদকে আটক করা হয়। একই তারিখ রাত আনুমানিক পৌনে ৯ টার দিকে কাটাখালী থানার বেলঘরিয়া পশ্চিমপাড়া এলাকা থেকে রয়েলকে আটক করা হয়। এছাড়া, একই তারিখ সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা এলাকা থেকে সোহানকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ ও ব্যাগ তল্লাশি করে মোট ৮০ গ্রাম গাঁজা এবং ১৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ প্রেরক মিডিয়া সেল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার