BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- কর্ণহার থানার সাহাপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মো: জীবন (৪৬); একই থানার তেতুলিয়া রিফুজিপাড়া গ্রামের মৃত আতাহার আলীর ছেলে মো: সেলিম রেজা ওরফে রাজু (২৮); একই থানার উত্তর লক্ষীপুর গ্রামের মো: হাসিমুদ্দিনের ছেলে মো: জিয়াউর রহমান (৩৭) এবং রাজপাড়া থানার শ্রীরামপুর গ্রামের মো: শাহ আলমের ছেলে মো: ইমরান (২২)। সকলেই বর্তমানে রাজশাহী মহানগরীতে বসবাস করেন।

গতকাল ১২ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে এয়ারপোর্ট থানার বায়া মধ্যপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জীবন, রাজু ও জিয়াউরকে এবং একই তারিখ রাত আনুমানিক ১০ টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকা থেকে ইমরানকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে জীবনের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং রাজু ও জিয়াউর মাদক বিক্রয়ের কাজে জীবনকে দীর্ঘদিন ধরে সহযোগীতা করে আসছিলেন। অন্যদিকে ইমরানের দেহ তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি জীবনের বিরুদ্ধে আরএমপি’র কর্ণহার থানায় ১ টি পেনাল কোড মামলা এবং রাজুর বিরুদ্ধে আরএমপি’র পবা ও কর্ণহার থানায় ২ টি মাদক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ প্রেরক মিডিয়া সেল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার