BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- বোয়ালিয়া থানার শেখের চক (পাচানী মাঠ) গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো: নয়ন (৩৫); মতিহার থানার চরশ্যামপুর গ্রামের মো: চাহারুদ্দিনের ছেলে মো: আক্তার হোসেন (৪২); বোয়ালিয়া থানার কয়েরদাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে মো: তানবীর হাসান (৩০) এবং একই থানার কুমারপাড়া গ্রামের মো: মুরাদের ছেলে সাঈদ রহমান নিশাত (২২)।

গত ১১ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে বোয়ালিয়া থানার শেখের চক পাচানী মাঠ এলাকা থেকে নয়নকে, একই দিন বেলা আনুমানিক সোয়া ১১টার দিকে মতিহার থানার চর শ্যামপুর এলাকা থেকে আক্তারকে, একই তারিখ দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বোয়ালিয়া থানার কয়েরদাড়া এলাকার নিজ বসতবাড়ি থেকে তানবীরকে এবং বিকাল আনুমানিক পৌনে ৬টার দিকে একই থানার হেতেমখাঁ এলাকার বরেন্দ্র জাদুঘর মোড় থেকে নিশাতকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ও ২৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ৮শ টাকা জব্দ করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি নয়নের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় ১৩ টি মাদক মামলাসহ মোট ১৪ টি মামলা চলমান রয়েছে। এছাড়াও আক্তারের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় ৫ টি মাদক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ প্রেরক মিডিয়া সেল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডে-কেয়ার সেন্টারে ‘অন্যরকম’ সময় কাটালেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত