BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া, রাজপাড়া, শাহমখদুম, পবা এবং কাটাখালী থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- চন্দ্রিমা থানার জামালপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে মো: আলমগীর হোসেন (৪০); রাজশাহী জেলার তানোর থানার কাশেম বাজার (বর্তমানে রাজপাড়া থানার বাকির মোড়ে বসবাসরত) গ্রামের মো: কুতুব আলীর ছেলে মো: মনিরুল ইসলাম নিশি (২৮); এয়ারপোর্ট থানার বায়া (দক্ষিণপাড়া) গ্রামের মো: এলহাজ আলীর ছেলে মো: সালাউদ্দিন (২৯); একই থানা এলাকার মো: সাজেম আলীর ছেলে আব্দুল্লাহ আলী (২৬); চন্দ্রিমা থানার মেহেরচন্ডী গ্রামের মো: মামুন আলীর ছেলে মো: শামীম আহম্মেদ (৩৪); কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া গ্রামের মো: দুলাল সরকারের ছেলে মো: সানাহা সরকার (১৯) এবং একই থানার নওদাপাড়া পূর্বপাড়া গ্রামের মো: আমরুল আলীর ছেলে মো: শাহিন আলী (৩০)। সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করেন।

গত ৩ এপ্রিল রাত আনুমানিক সোয়া ১১টার দিকে বোয়ালিয়া থানার বালিয়াপুকুর এলাকা থেকে আলমগীরকে আটক করা হয়। পরদিন ৪ এপ্রিল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করা হয়। যার মধ্যে রাত আনুমানিক পৌনে ১১টার দিকে শাহমখদুম থানার নওদাপাড়া এলাকা থেকে সালাউদ্দিন ও আব্দুল্লাহকে এবং রাত আনুমানিক ১১টার দিকে রাজপাড়া থানার বাকির মোড় এলাকা থেকে মনিরুলকে আটক করা হয়।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে পবা থানার হাটরামচন্দ্রপুর-ঘোলহাড়িয়া এলাকা থেকে শামীমকে আটক করা হয়। এছাড়া রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া এলাকা থেকে সানাহা এবং একই সময় একই থানার নওদাপাড়া পূর্বপাড়া এলাকা থেকে শাহীনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ প্রেরক মিডিয়া সেল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই : প্রধানমন্ত্রী