BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পথসভা

রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পথসভা

নিজস্ব প্রতিবেদক: জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে রাজশাহীতে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ মিনার চত্বরে এই পথসভার আয়োজন করা হয়।
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি, প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

পথসভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, আজকের অনুষ্ঠানে উপস্থিত অনেক নারী কমবেশি নির্যাতনের শিকার হয়েছেন। আমরা কেন নির্যাতিত হচ্ছি, সেই কারণগুলো বুঝতে হবে। কারণ চিহ্নিত করতে পারলে নির্যাতন নির্মূল করা সহজ হবে,

তিনি আরও বলেন, আমরা চাই না আমাদের কোনো বোন, মা, স্ত্রী কিংবা ভাই নির্যাতনের শিকার হোক। আমাদের সবার শ্লোগান হওয়া উচিত, আমরা নির্যাতনের বিপক্ষে, আর যারা নির্যাতিত হয়েছেন তাদের পাশে।

পথসভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত রাজশাহীর তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান রুয়েটে চাকুরি ক্ষেত্রে এআইয়ের সম্ভাবনা শীর্ষক সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত আরএমপির পেট্রোলিং ড্রিল: নগরজুড়ে নিরাপত্তা জোরদার করতে বিশেষ মহড়া রাজশাহীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত