BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে অনুষ্ঠিতব্য ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ হিসেবে নামকরণ

রাজশাহীতে অনুষ্ঠিতব্য ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ হিসেবে নামকরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে অনুষ্ঠিতব্য ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ হিসেবে নামকরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ৮টায় নগরীর শাহ ডাইন কনভেনশন সেন্টারে ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট নামকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক নগরীতে অনুষ্ঠিতব্য ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ এর নামকরণের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী জেলা ক্রিকেটার্স ও সংগঠক ফোরাম।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক তরুণ ক্রিকেটারদের দক্ষতা বিকাশ, ক্রীড়া চর্চার প্রসার এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভৃমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই টুর্নামেন্টের মাধ্যমে রাজশাহীর উদীয়মান ক্রিকেটাররা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবে এবং জাতীয় পর্যায়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্রীড়াঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে গত ২ মে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করেন। এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান ও দক্ষ খেলোয়াড় তৈরি হবে।

এছাড়াও রাসিক প্রশাসক বলেন, আমি রাজশাহীতে দীর্ঘদিন থেকে বন্ধ থাকা বিভিন্ন টুর্নামেন্ট ও লীগ চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এটি যেন আগামীতে সচল থাকে সেই পদক্ষেপ গ্রহণ করা হবে। সকলের সহযোগিতায় রাজশাহীর ক্রীড়াঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। রাজশাহীকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই।

অনুষ্ঠানে বক্তব্য দেন, বিসিবির সাবেক পরিচালক এবং রাজশাহী জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলু এবং রাজশাহী জেলা ক্রিকেটার্স ও সংগঠক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম সাজু।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবু, সাবেক যুগ্ম-সম্পাদক মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম, বাবুসহ ক্রীড়া সংগঠন ও ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আয়োজক রাজশাহী জেলা ক্রিকেটার্স ও সংগঠক ফোরাম একটি প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত টুর্নামেন্ট আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডে-কেয়ার সেন্টারে ‘অন্যরকম’ সময় কাটালেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত