BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার পড়লো ৫০ ফুট গভীর খাদে, আহত-৪

রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার পড়লো ৫০ ফুট গভীর খাদে, আহত-৪

রাজবাড়ী প্রতিনিধি: ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী পৌরসভার নওপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় প্রায় ৫০ গভীর নীচে পড়েছে একটি প্রাইভেটকার। এতে প্রাইভেটকারের চালকসহ তিনযাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে পৌরসভার নওপাড়া সংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- সিটি ব্যাংক ঢাকা শ্যামল শাখার কর্মকর্তা সঞ্জীব ঘোষ, ঢাকার ব্যবসায়ী মেহেদী আল আমিন, ভাঙ্গার ব্যবসায়ী আলম মিয়া ও প্রাইভেট কার চালক রুবেল হোসেন।

আহতদের স্থানীয় জনতা ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে ভাঙ্গা থেকে খুলনাগামী নকশী কাঁথা ট্রেনের সঙ্গে ওই প্রাইভেট কারের ধাক্কা লাগে। এতে পাশে থাকা পানিভর্তি খাদে গিয়ে পড়ে প্রাইভেটকারটি। পরে ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েকমাসে একই স্থানে একাধিক দুর্ঘটনা ঘটেছে। একটি নসিমনের চার যাত্রী ঘটনাস্থলে মারা যায় গত ৬ মাস আগে। নওপাড়া সদরপুর এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করে থাকে। এই দুর্ঘটনাকবলিত স্থানে রেল গেট জরুরি প্রয়োজন।

ভাঙ্গা রেলস্টেশন মাস্টার স্বপন সরকার জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে ভাঙ্গা থেকে খুলনাগামী নকশী কাঁথা ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারের ভেতরে থাকা যাত্রীরা আহত হয়। বিষয়টি আমি রেল পুলিশসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। বর্তমানে উদ্ধার কাজ চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাজবাড়ী প্রতিনিধি মো. আব্দুল জলিল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য এই দীপিকা আর সেই দীপিকা নেই প্রেমের গুঞ্জন নিয়ে বিড়ম্বনায় অভিনেত্রী মাতৃত্ব নিয়ে বলতে গিয়ে কেঁদে ফেললেন কিয়ারা