BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীর বনানীতে ‘অ্যানিমাল ক্লিনিক’ উদ্বোধন করলেন তারেক রহমান

রাজধানীর বনানীতে ‘অ্যানিমাল ক্লিনিক’ উদ্বোধন করলেন তারেক রহমান

ঢাকা প্রতিনিধি: প্রাণীদের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাজধানীর বনানীতে একটি ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) উদ্যোগে স্থাপিত এ ক্লিনিকটির উদ্বোধন করেন তিনি।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এই ক্লিনিকটি পশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান আশা প্রকাশ করেন, এই উদ্যোগটি দেশের পশুদের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাওয়া কর্তৃপক্ষ জানান, ফ্রি অ্যানিমাল ক্লিনিক সাধারণ মানুষ ও পশুদের জন্য উন্মুক্ত থাকবে এবং এখানে চিকিৎসা-বিষয়ক পরামর্শ, প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।

অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন, বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান রুমান। এছাড়া আয়োজক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও প্রাণী অধিকার কর্মীরাও উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল